এবি পারভেজ, মহেশখালী:
মহেশখালীতে প্রতিবন্ধী শিক্ষার্থী ও বয়স্ক নারী পুরুষের মাঝে ঈদের পোষাক বিতরণ কালে প্রধান অতিথি মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামিরুল ইসলাম বলেছেন, বর্তমান সময়ে সমাজে যখন মানবিক মানুষের খুব বেশি প্রয়োজন ঠিক এমন সময়ে প্রফেসর নজরুল ইসলাম হাবীবীর প্রতিষ্ঠিত কলম সংগঠন টি অত্যন্ত মানবিক, সমাজে প্রসংশনীয় কাজ করেছে।
আমি এ কর্মকান্ডকে সাধুবাদ জানাই।
তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে দেশে আজ কঠিন অবস্থা বিরাজ করছে। মানুষের দূঃসময়ে কলম সাহিত্য সংসদের সদস্য, বিশিষ্ট সমাজ সেবিকা, সবসময় মানবিক, শিক্ষানুরাগী একজন শিক্ষক ফারিয়াল সানাম এর পরিবারের আয়োজন সত্যিই প্রশংসনীয়। মানুষের যখন ইনকাম কমে গেছে। সমস্যায় আছে। তারপরও আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সরকারি আদেশ উপদেশ মেনে চলবেন।
আন্তর্জাতিক সাহিত্য ও সমাজ কল্যাণ মূলক সংগঠন, সারাহ হাবিব ট্রাস্ট লন্ডনের অঙ্গ সংস্থা, কলম সাহিত্য সংসদ লন্ডনের পক্ষ থেকে মহেশখালী পৌরসভার দক্ষিণ পুটিবিলা গ্রামের একদল বিভিন্ন শ্রেনীর প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে উপহার সামগ্রী পোষাক বিতরণ করেন প্রধান অতিথি।
১ মে ২০২০ জুমাবার বিকাল ৩টায় মহেশখালী প্রেস ক্লাবের সাবেক সসাধারন সম্পাদক আবুল বশর পারভেজের সার্বিক তত্বাবাধনে, বিশিষ্ট সমাজ সেবিকা, কলম সাহিত্য সংসদ, লন্ডন এর চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক,
বিশিষ্ট সমাজ সেবিকা শিক্ষক ফারিয়াল সানাম এর পরিবারের অর্থায়নে ও আয়োজনে ঈদ সামগ্রী দেয়া হয়।
এ সময় অনন্যদের মাঝে উপস্থিত ছিলেন বেসরকারী উন্নয়ন সংস্থা ইপসা,র প্রোগ্রাম অফিসার আজিজুল হক সিকদার, মহেশখালী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক বশির উল্লাহ, দক্ষিণ পুটিবিলা প্রিজম বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুরশিদা বেগম, সহকারী শিক্ষিকা কামরুনাহার, সাবেক মেম্বার আবু তালেব, সমাজকর্মী মোহঃ হোছন, সাদ্দাম হোসন,আবু সাহেদ প্রমুখ।
এ সময় প্রায় ৩০জন বিভিন্ন ক্যাটাগরীর প্রতিবন্ধীদের মাঝে ঈদেন পোষাক বিতরণ করা হয়।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.