ভয়েস প্রতিবেদক, চকরিয়া :
পর্যটন জেলা কক্সবাজারের প্রবেশমুখ চকরিয়া উপজেলা। এ উপজেলার পৌর শহরকে যানজট ও উপজেলাকে মাদকমুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা কমিটির সভায়।
১২ আগস্ট (মঙ্গলবার) বেলা সাড়ে ১১ টায় চকরিয়া উপজেলা আইন-শৃক্সখলা কমিটির সভায় বক্তাদের বক্তব্যের আলোকে এই দাবী বাস্তবায়ন করতে প্রশাসনকে নির্দেশনা দেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম।
উপজেলা প্রশাসন মিলনায়তন মোহনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজের সভাপতিত্বে সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন চৌধুরী চেয়ারম্যান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, উপজেলা পরিষদের মহিলা ভইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, থানার ওসি তদন্ত মিজানুর রহমান।
এছাড়া আরো বক্তব্য দেন, চকরিয়া আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ মনজুর আলম, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা মোহাম্মদুল হক, সমাজ সেবা কর্মকর্তা অমিত হাসান, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি ওয়ালিদ মিল্টন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি তপন কান্তি দাশ, কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, বিএমচর ইউপি চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম প্রমুখ।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.