প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৬, ৭:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৫, ২০২০, ৯:২০ পি.এম
চকরিয়ায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু’র ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

ভয়েস প্রতিবেদক, চকরিয়া:
চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা কর্মসূচীর মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
শনিবার (১৫আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন জাতীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের সাধারণ মানুষ। পরে উপজেলা পরিষদ মোহনা মিলনায়তনে দিবসটি উপলক্ষে দোয়া মাহফিল, বিশেষ মোনাজাত ও এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ (সনেট) এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলম।
এতে উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানভীর হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মকছুদুল হক চুট্টু, মহিলা ভাইস-চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হামিদুল্লাহ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত হোসেন, আওয়ামী লীগ নেতা পরিমল বড়ুয়াসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণির পেশার সাধারণ মানুষ প্রমুখ।
শোক দিবসের আলোচনা সভা ও মিলাদ, বিশেষ মোনাজাত অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন এলাকায় বৃক্ষরোপন কর্মসূচী ও গাছের চারা বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.