প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৬, ৭:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৫, ২০২০, ১১:৫৭ পি.এম
পেকুয়ায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টায় উপজেলা প্রশাসন ও পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন চকরিয়া-পেকুয়ার সাংসদ আলহাজ্ব জাফর আলম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈকা শাহাদাত ও উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
সকাল ১০টায় আবুল কাশেমের নেতৃত্বে পেকুয়া উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে, তোফাজ্জল করিমের নেতৃত্বে উজানটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সাংবাদিক জালালের নেতৃত্বে দ্যা বোট খ্যাত নৌকাঘরে খতমে কোরআন, দোয়া মাহফিল ও কাঙালি ভোজের খাবার বিতরণ করা হয়।
তাছাড়া মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফাত উল্লাহ ওয়াসিম নির্দেশনা ও তত্ত্বাবধানে মগনামা ইউনিয়ন পরিষদ হল রুমে, শাহ রশিদিয়া মাদরাসা ও মগনামা উচ্চ বিদ্যালয় সেমিনার রুমে খতমে কোরান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এদিকে বিকেল ৫টায় পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মো. বারেকের নেতৃত্বে চৌমুহনীস্থ পেকুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া পেকুয়া ঋণদান সমিতি, পেকুয়া বাজার বণিক সমিতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে খতমে কোরআন ও মিলাদ মাহফিল সম্পন্ন হয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.