বলরাম দাশ অনুপম:
মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ প্রার্থনা এবং আলোচনা সভা অনুস্টিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় শহরের গোলদিঘীর পাড়স্থ জেলা সৎসঙ্গ মন্দির প্রাঙ্গনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবুল শর্মার সভাপতিত্বে অনুস্টিত এই অালোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ। বিশেষ অতিথি ছিলেন জেলা সৎসঙ্গ মন্দির পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কাউন্সিলর রাজ বিহারী দাশ, সহ-সভাপতি উদয় শংকর পাল মিঠু, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রতন দাশ, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি স্বপন পাল, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, জেলা সৎসঙ্গ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডাঃ চন্দন কান্তি দাশ ও পৌর পুজা কমিটির সভাপতি বেন্টু দাশ। প্রার্থনা পরিচালনা করেন জেলা সৎসঙ্গ মন্দিরের প্রধান পুরহিত বিশ্বনাথ বন্দ্যোপাথ্যায়। মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক বিশ্বজিৎ ব্যানার্জীর পরিচালনায় অনুস্টিত উক্ত অালোচনা সভায় অারো উপস্থিত ছিলেন৷ জেলা সৎসঙ্গ মন্দিরের সহকারী পুরহিত প্রিয়তোষ কান্তি দে, জেলা পূজা কমিটির মহিলা বিষয়ক সম্পাদক দ্বীপ্তি শর্মা, কর্মকর্তা সাংবাদিক বলরাম দাশ অনুপম, শুভ দাশ প্রমুখ।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.