প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৬, ৭:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৬, ২০২০, ৭:২৫ এ.এম
টেকনাফে ১১ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ইয়াবা উদ্বার

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফ উপজেলার জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। শনিবার গভীর রাতে এই অভিযান চালায় বিজিবি। উদ্ধার করা এই ইয়াবার মুল্য ১১ কোটি ৭০ লাখ টাকা বলে জানান বিজিবি।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে, কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান শনিবার রাতে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, 'গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে, ১৫ আগস্ট শনিবার রাতে টেকনাফ উপজেলাধীন দমদমিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার আওতাধীন জাদিমোড়া ওমর খাল এলাকা দিয়ে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ দমদমিয়া বিওপি’র বিশেষ টহলদল উল্লেখিত স্থানে গোপনে অবস্থান গ্রহণ করে। পরবর্তীতে রাতে ০৩/০৪ জন ইয়াবা কারবারীকে প্রচন্ড ঝড় বৃষ্টি উপেক্ষা করে মিয়ানমারের লালদ্বীপ হতে নাফ নদী পার হয়ে ওমরখাল বরাবর বাংলাদেশের স্থল সীমানায় উঠতে দেখে টহলদল দ্রুত তাদের দিকে এগিয়ে যায় এবং চ্যালেঞ্জ করে। চোরাকারবারীরা দূর হতে টহলদলের উপস্থিতি লক্ষ্য করে তাদের সাথে থাকা ৫ টি বস্তা ফেলে পালিয়ে যায়। বিজিবির সদস্যরা ঘটানাস্থল থেকে বস্তাগুলো উদ্বার করে গণনা করে তিন লক্ষ নব্বই হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। যার বাজার মুল্য ১১ কোটি ৭০ লাখ টাকা। এঘটনায় কাউকে আটক করা যায়নি। উদ্ধারকৃত মালিকবিহীন ইয়াবাগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হবে এবং প্রয়োজনীয় আইনী কার্যক্রম গ্রহণ পরবর্তীতে তা উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।'
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.