বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

৭০ হাজার ফেরেশতা অংশ নেন যার জানাজায়

মাওলানা মনিরুজ্জামান:
মুমিন জীবনের সার্থকতা লুকিয়ে থাকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাঝে। কখনো কখনো খুব সাধারণ ও ছোট কোনো আমল আল্লাহর কাছে এতটাই প্রিয় হয়ে ওঠে যে, তার বিনিময়ে বান্দা লাভ করেন অভাবনীয় মর্যাদা। তেমনই এক ঘটনা হলো, এক সাহাবির জানাজায় অংশ নেন ৭০ হাজার ফেরেশতা।

তিনি হলেন মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল-মুযানি (রা.)। তিনি ইন্তেকাল করলে ৭০ হাজার ফেরেশতাসহ জিবরাইল (আ.) নবীজি (সা.)-এর কাছে আগমন করেন। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল (আ.) এবং এসব ফেরেশতাদের নিয়ে তার জানাজায় শরিক হন।

নামাজ শেষ হলে নবীজি (সা.) জিবরাইল (আ.)-কে জিজ্ঞেস করেন, হে জিবরাইল! কোন আমলের মাধ্যমে মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল-মুযানি এ উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে?

জবাবে জিবরাইল (আ.) বলেন, এ মর্যাদা লাভের কারণ হলো, সে দাঁড়িয়ে, বসে, হেঁটে হেঁটে, বাহনে চড়ে তথা সর্বাবস্থায় সুরা ইখলাস তেলাওয়াত করত। (মু’জামে কাবির)

সুরা ইখলাস কোরআনের ক্ষুদ্র সুরাগুলোর অন্যতম। সুরা কাওসারের পর এই সুরাই সবচেয়ে ছোট। সুরা ইখলাস পবিত্র কোরআনের ১১২ নম্বর সুরা। ইখলাস অর্থ গভীর অনুরক্তি, একনিষ্ঠতা, নিরেট বিশ্বাস, খাঁটি আনুগত্য, ভক্তিপূর্ণ উপাসনা। এই সুরা হিজরতের আগে মক্কার প্রথম যুগে অবতীর্ণ হয়। এর আয়াত সংখ্যা চারটি।

ইখলাস বলা হয়, শিরক থেকে মুক্ত হয়ে তাওহিদ বা এক আল্লাহর ওপর নিরেট বিশ্বাসী হওয়াকে। এ সুরার মর্মার্থের ভিত্তিতে নামকরণ করা হয়েছে সুরা ইখলাস।

আবু সাইদ খুদরি (রা.) থেকে বর্ণিত, এক ব্যক্তি অন্য ব্যক্তিকে রাতে বারবার সুরা ইখলাস পড়তে শুনেছেন। অতঃপর সকালে মহানবী (সা.)-কে এ বিষয়টি অবহিত করা হয়। তখন মহানবী (সা.) বলেন, ‘ওই সত্তার শপথ! যার কুদরতের হাতে আমার জীবন, অবশ্যই এ সুরা কোরআন মাজিদের এক- তৃতীয়াংশের সমান। (সহিহ বুখারি)

লেখক : খতিব ও শিক্ষক

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION