ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও ১৫ অাগস্ট জাতীয় শোক দিবস উদযাপন করেছে কুতুবজোম মহিউসুন্নাহ দারুল উলুম মাদরাসা।
১৫ই অাগস্ট সকাল ৯টায় কুতুবজোম মহিউসুন্নাহ দারুল উলুম দাখিল মাদরাসর হল রুমে মাদরাসা সুপার মাওলানা মোঃ কবির অাহাম্মদের সভাপতিত্বে অনুষ্টিত অালোচনা সভায় বক্তার বলেন,বাঙ্গলী জাতির স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। তার দেখা স্বপ্ন বাস্তবায়ন করছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৯৭৫ সালের ১৫ই অাগস্ট কালো রাত্রিতে ক্ষমতালোভি একদল সেনা কর্মকর্তারা বঙ্গবন্ধুকে নির্মম ভাবে হত্যা করে।
অাগামীতে বঙ্গবন্ধুর সোনার বাংলা রুপ দিতে সকল কে এগিয়ে অাসার অাহ্বান জানান।
বঙ্গবন্ধুকে যেন জান্নাত দান করেন সে প্রত্যশায় দোয়া কামনা করেন।
জাতীয় শোক দিবসের অালোচনা সভায় অারো উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা পরিষদের সদস্য অালী অাকবর,মাদরাসার সহ সুপার রেজাউল করিম,সহকারী শিক্ষক নুরুল অামিন,শিক্ষিকা মোর্শেদা অাকতার,মোঃ হাবীব উল্লাহ,সাইফুর রহমান,মাওলানা সাইফুল হক,মাস্টার ছৈয়দ অাকবর,মো রশিদ,অাজহারুল হক,নুর মোহাম্মদ প্রমুখ। ১৫ অাগস্ট এ নিহত সকলের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.