বলরাম দাশ অনুপম:
কক্সবাজার পৌরসভার ৯ নং ওয়ার্ডে ৫০ জন যুবক দ্বারা গড়ে উঠা নবাগত ব্যাতিক্রমি সামাজিক সংগঠন “দক্ষিণ ঘোনারপাড়া মহল্লা সুরক্ষা কমিটি” গঠিত হয়েছে। তাদের উদ্যোগে দীর্ঘদিন ধরে নালায় জমে থাকা পঁচা ময়লা আবর্জনা স্তূপ গুলো পরিস্কারসহ নালার উপরে (আর সি সি) ঢালাই দিয়ে ৫টি স্থায়ী ডাস্টবিন নির্মান কাজ শেষ করেছেন।
যুবকদের অর্থায়নে নির্মিত এসব ডাস্টবিন গুলো উদ্বোধন করেন কক্সবাজার পৌরসভার কাউন্সিলর (প্যানেল মেয়র ২) ও জেলা অরয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন কবির ও পৌরসভার (৭,৮,৯) নং ওয়ার্ডের মহিলার কাউন্সিলর জাহেদা আকতার।
জানা যায়, কক্সবাজার পৌরসভার অন্যতম ৯ নং ওয়ার্ড ঘোনারপাড়ায় দীর্ঘদিন ধরে বিভিন্ন নালা গুলোর মধ্যে পঁচা ময়লা আবর্জনা স্তূপ গুলো জমে থাকায় এলাকার জনসাধারণের চলাফেরার বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। এতে করে অল্প মাত্রায় বৃষ্টি হলেই রাস্তায় উঠে আসতো পচাঁ ময়লা-আবর্জনা গুলো। নিস্কাশনের দায়িত্বে পৌর কর্মীদের অবহেলার কমতি ছিল না। ফলে এলাকাবাসীদের জীবন চলাচলে দমবন্ধ হয়ে এসেছিলো। নিয়মিত পৌরসভার ময়লা নিস্কাশনের ব্যবস্থা না থাকার কারণে, নালার ময়লা নিস্কাশন ও ৫টি স্থায়ী আরসিসি ডাস্টবিন নির্মানের দায়িত্ব নিলেন ব্যাতিক্রমি এই সামাজিক সংগঠন “দক্ষিণ ঘোনারপাড়া মহল্লা সুরক্ষা কমিটি”। তারা গত ১৫ দিন আগে থেকে উদ্যোগ নিয়ে এসব ডাস্টবিনের নির্মান কাজ শেষ করেন। এই ব্যাতিক্রমি সংগঠনের ব্যানারে রয়েছে প্রায় ৫০ জনের মতো সেচ্ছাসেবী যুবক। ব্যাতিক্রমি এই সামাজিক সংগঠনের সদস্যরা জানান, তাদের নেতৃত্বে প্রথম বারের মতো নালায় জমে থাকা পঁচা ময়লা আবর্জনা স্তূপ গুলো পরিস্কারসহ নালার উপরে (আর সি সি) ঢালাই দিয়ে ৫টি স্থায়ী ডাস্টবিন নির্মান করেছেন।
এছাড়াও অত্র এলাকায় মাদক, ছিনতাইকারী, চুরিসহ নানা অপকর্ম রোধে সিসি ক্যামরা স্থাপনসহ স্কুল, মসজিদের সরক্ষা করার উদ্যোগ নেন।
উদ্বোধন অনুষ্ঠানে কক্সবাজার পৌরসভার (কাউন্সিলর প্যানেল মেয়র ২) হেলাল উদ্দিন কবির বলেন, পৌরসভা কতৃক নালার বর্জ্য প্রতিদিন নিস্কাশন করা হবে। এই এলাকা পরিস্কারের জন্য যুবকরা, “দক্ষিণ ঘোনারপাড়া মহল্লা সুরক্ষা কমিটি” গঠন করে যে সামাজিক উদ্যোগ নিয়েছেন তাদের সকলকে আমি সাদুবাদ জানাই। ৯নং ওয়ার্ডের সকল সুরক্ষার কাজে এই সেচ্ছাসেবী যুবকদের তিনি সব সময়ে সহযোগীতা করবেন বলে আশ্বাস দেন।
উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন-দক্ষিণ ঘোনারপাড়া সমাজ কিমিটির সভাপতি মনজুর আলম সিকদার-সাধারণ সম্পাদক এডভোকেট আবুল হোছন, আদর্শ সমাজ কমিটির সাধারণ সম্পাদক সওকত আলম, অত্র এলাকার প্রবীণ মুরুব্বী আবুল বশর (কমান্ডার), নাজির হোসেন, বিশিষ্ট পৌর আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক ফরিদুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলমগীর, সংগঠনের সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.