ভয়েস ডেস্ক:
প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক প্রার্থীর ভাগ্য খুলছে। তাদের কার্যক্রম পুলিশী তদন্তের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এজন্য প্রাথমিকের নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক প্রার্থীর পুলিশী তদন্তের মাধ্যমে পূর্ব কার্যকলাপ যাচাই এবং ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে রোববার (১০ মে) জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে যে, সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫ এর প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর পুলিশী তদন্তের মাধ্যমে পূর্ব কার্যকলাপ যাচাই এবং ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাই করা। সুত্র:বাংলানিউজ।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.