খেলাধুলা ডেস্ক:
ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২৬ এর প্রথম ম্যাচে জয় পেয়েছে স্বাগতিক মেক্সিকো।
বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাতে মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-০ গোলে জয় পায় মেক্সিকো।
ম্যাচের ৯ মিনিটে প্রথম গোলটি করেন মেক্সিকো ফরোয়ার্ড হুলিয়ান কিনিয়োনেস। প্রথমার্ধের শেষ দিকে গোল করার তিনটি সুযোগ নষ্ট করে মেক্সিকো।
ম্যাচের ৬৭ মিনিটে মেক্সিকোকে ২–০ গোলে এগিয়ে দেন রাউল হিমিনেজ।
এই ম্যাচে দু দলের তিনজন খেলোয়াড় লাল কার্ড দেখেছেন। ২০২৬ বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার স্ফেফেলো সিথোলে। ৫০ মিনিটে পেনাল্টি বক্সের মাথায় মেক্সিকোর এক খেলোয়াড়কে আটকাতে গিয়ে ফাউল করার শাস্তি পান সিথোলে। এর ফলে বিরতি থেকে ফিরেই ১০ জনের দলে পরিণত হয়েছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচের ৫০তম মিনিটে পেনাল্টি বক্সের মাথায় মেক্সিকোর এক খেলোয়াড়কে আটকাতে গিয়ে ফাউল করলে রেফারি সরাসরি লাল কার্ড দেখান সিথোলকে।
ম্যাচের ৮৪ মিনিটে আরেকটি লাল কার্ড দেখেছে দক্ষিণ আফ্রিকা। এবার আক্রমণ করতে গিয়ে মেক্সিকোর খেলোয়াড়কে ফেলে দিয়ে লাল কার্ড পান মিডফিল্ডার থেম্বা জেওয়ানে। এরপর নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের ২ মিনিটে লাল কার্ড দেখেছেন মেক্সিকোর সেজার মন্তেস।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.