খেলাধুলা ডেস্ক:
ফুটবলের নতুন প্রজন্মের অন্যতম আলোচিত নাম লামিনে ইয়ামাল। বয়স মাত্র ১৮, অথচ বিশ্বমঞ্চে তাঁর কদর অবিশ্বাস্য। আইডল হিসেবে যাকে অনুসরণ করেন ইয়ামাল, সেই নেইমারকে সর্বকালের সেরা মানছেন না ফুটবলার মনে করছেন না তিনি। বরং তার চোখে সর্বোচ্চ আসনে বসার যোগ্য কেবল মেসিই।
বিশ্বকাপ চলাকালীন এক সাক্ষাৎকারে দেওয়া ইয়ামালের এমন মন্তব্যে আলোচনার রেশ উঠেছে ফুটবল পাড়ায়। এর ব্যাখ্যা দিতে গিয়ে ইয়ামাল বলেন, ‘মেসিই সর্বকালের সেরা। তিনি এখনও প্রতি ম্যাচে সেটা প্রমাণ করে চলেছেন। কারও যদি এ নিয়ে সন্দেহ থাকে, তাহলে সে খুঁজতে পারেন। আমার আইডল নেইমার, কিন্তু সেরা ফুটবলার মেসিই।’
ফুটবলবিশ্বে বরাবরই আলোচনার কেন্দ্রে থাকেন লিওনেল মেসি ও নেইমার জুনিয়র। একদিকে মেসির ধারাবাহিকতা ও পরিসংখ্যান, অন্যদিকে নেইমারের নৈপুণ্য ও ঝলক আধুনিক ফুটবলে তাদের সেরাদের কাতারে আসন দিয়েছে। যদিও ক্যারিয়ারের অধিকাংশ সময় ইনজুরিতে থাকায় প্রত্যাশিত চমক দেখাতে পারেননি নেইমার।
এদিকে বিশ্বকাপের শুরুতেই ঝড় তুলেছেন মেসি। হ্যাটট্রিকে নিজের ফর্মের জানান দিয়ে আর্জেন্টিনাকে এগিয়ে রেখেছেন শিরোপার দৌড়ে। অন্যদিকে চোটের কারণে এখনও মাঠের বাইরে আছেন নেইমার, যা ব্রাজিল শিবিরের জন্য বড় দুশ্চিন্তা বটে। যদিও কোচ আনচেলত্তি নেইমারকে পরের ম্যাচে পাওয়ার খবর জানিয়েছেন।
চোটের সঙ্গে লড়াই করেই এবারের বিশ্বকাপে অংশ নিয়েছেন লামিনে ইয়ামালও। বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে নিজের অভিষেক হলেও পুরো ৯০ মিনিট খেলার মতো ফিট নন তিনি। নিজের অবস্থান নিয়ে তিনি বলেন, ‘আমি আগের চেয়ে ভালো আছি। ধীরে ধীরে উন্নতি হচ্ছে। পুরো ম্যাচ খেলার অবস্থায় এখনো নেই, তবে আমি মাঠে থাকতে চাই।’
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.