ভয়েস নিউজ ডেস্ক:
জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২০ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের অসামান্য অবদানের কথা স্মরণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি।
শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্মৃতিসৌধ প্রাঙণে একটি গাছের চারা রোপন করেন।
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ ৩৫ বছর পর নির্বাচনের মাধ্যমে বিজয়ী রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে পর্ব শুরু হলো মির্জা ফখরুলের।
এদিকে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে স্মৃতিসৌধ এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন।
ধামরাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের দুর্দিনে সবসময় ভূমিকা রেখেছেন। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তাকে স্বাগত জানাতে এসেছেন।
ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি বলেন, ‘‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ১৭ বছর নির্যাতন নিপীড়নের শিকার হয়েও দলকে এক সুতোয় বেঁধে রেখেছিলেন। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, আমরা তাকে স্বাগত জানিয়েছি।’’
তিনি আরো বলেন, ‘‘তিনি ইতিহাসের অন্যতম সেরা রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন, যা তিনি ইতোমধ্যে দলে নেতৃত্ব দিয়ে প্রমাণ করেছেন।’’
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.