তথ্য ও প্রযুক্তি ডেস্ক:
ইউটিউব ক্রিয়েটরদের জন্য আয়ের নতুন দুয়ার খুলে দিতে বড় উদ্যোগ নিয়েছে প্ল্যাটফর্মটি। ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের সাথে নতুন এক ইন্ট্রিগ্রেশনের ঘোষণা দিয়েছে ইউটিউব। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের যোগ্য ক্রিয়েটররা তাদের কন্টেন্টে সরাসরি অ্যামাজনের পণ্য ট্যাগ করতে পারবে। বিক্রির লভ্যাংশও পাবেন।
এই ফিচারের মাধ্যমে ক্রিয়েটররা রিল, লম্বা ভিডিও এবং লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে সব ধরনের পণ্য ট্যাগ করতে পারবেন। ফলে এ ধরনের প্রমোশন থেকে সরাসরি আয়ের সুযোগ তৈরি হবে। অন্যদিকে, অ্যামাজন ইউটিউবের বিশাল ক্রিয়েটরদের নেটওয়ার্কে প্রবেশের সুযোগ পাবে।
ইউটিউব শপিংয়ে যুক্ত হচ্ছে অ্যামাজনের পণ্য
ইউটিউব আগে থেকেই একটি শপিং অ্যাফেলিয়েটেড প্রোগ্রাম রয়েছে, যার মাধ্যমে যোগ্য ক্রিয়েটররা বিভিন্ন পণ্য প্রমোট করে থাকে। অন্যদিকে ক্রিয়েটররা এখন তাদের কন্টেন্টের মাধ্যমে অ্যামাজনের পণ্য সরাসরি ট্যাগ করতে পারবেন। ইউটিউব জানিয়েছে, অ্যামাজন এমন একটি নির্বাচিত পণ্যের তালিকা সরবারহ করবে, যেখানে বেশি চাহিদা থাকা এবং ট্রেন্ডিংয়ে থাকা পণ্যগুলো থাকবে। কোনো ক্রিয়েটর অ্যামাজনের কোনো পণ্য যদি প্রোমোট করতে চান এবং সেটি তালিকায় খুঁজে না পেলে ইউটিউব সাপোর্টের মাধ্যমে পণ্যটি যুক্ত করার অনুরোধ করতে পারবেন।
ইউটিউবের স্বয়ংক্রিয় পণ্য ট্যাগিং
নতুন ফিচারটিতে স্বয়ংক্রিয়ভাবে পণ্য ট্যাগ করার সুবিধাও রয়েছে। এই অপশন চালু থাকলে ইউটিউবের সিস্টেম ক্রিয়েটরের সাম্প্রতিক আপলোডগুলো পর্যালোচনা করে ভিডিওতে থাকা নির্বাচিত অ্যামাজন পণ্যগুলো সয়ংক্রিয়ভাবে শনাক্ত ও ট্যাগ করতে পারবে। এর ফলে ভিডিওতে আলাদাভাবে পণ্য ট্যাগ করার প্রয়োজন হবে না এবং আয় করার সহজ হবে।
অ্যামাজন পণ্য ট্যাগ করার জন্য কারা যোগ্য
নতুন এই ফিচার ব্যবহারের জন্য ক্রিয়েটরদের বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। তাদের ইউটিউব পার্টনার এবং শপিং অ্যাফেলিয়েটেড- দুই প্রোগ্রামে নিবন্ধিত থাকতে হবে। একইসাথে তাদের সক্রিয় অ্যামাজন ইনফ্লুয়েন্সার অথবা অ্যামাজন অ্যাসসিয়েটস অ্যাকাউন্ট থাকতে হবে।
যেভাবে ক্রিয়েটররা কমিশন পাবেন
ক্রিয়েটররা ইউটিউব স্টুডিওর মাধ্যমে প্রতিদিনের মোট আয় দেখতে পাবেন। তবে ইউটিউব জানিয়েছে, নির্দিষ্ট কোনো ভিডিও থেকে কত আয় করেছে সে সম্পর্কে জানতে পারবেন না। ট্যাগ করা পণ্য যদি কেউ কিনে আবার ফেরত দেয় তাহলে কমিশন কেটে নেওয়া হবে। অ্যামাজনের এই ইন্ট্রিগ্রেশন কেবল যুক্তরাষ্ট্রের ক্রিয়েটরদের জন্য সীমাবদ্ধ, তবে ট্যাগ দেখতে পাবেন বিশ্বের সবাই।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.