ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাকের আহম্মদ (৪৫)’কে গ্রেফতার করেছে র্যাব-১৫ (সিপিসি-১, টেকনাফ ক্যাম্প)। গত ২৯ আগস্ট র্যাব-১৫, সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া জমজম স্টোরের সামনে এ অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত সাকের আহম্মদ (৪৫) টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া বড় ডেইল এলাকার নুরুল ইসলাম ও খালেদা বেগম দম্পতির ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সাকের আহম্মদ (৪৫) দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে সফলভাবে আইনের আওতায় আনা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে র্যাব-১৫ এর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.