আরাফাত চৌধুরী:
কক্সবাজার জেলা পুলিশের বিভিন্ন ক্যাটাগরিতে ৪ টি পুরস্কার লাভ করেছে উখিয়া থানা। ঘোষিত উক্ত পুরস্কার গুলো<span;> চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম ও কক্সবাজার পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানের কাছ থেকে গ্রহণ করছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান।
আজ বুধবার কক্সবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি পুরস্কার গুলো গ্রহন করছেন।
কক্সবাজার জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্র জানিয়েছেন- উখিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি আতিকুর রহমানের নেতৃত্বে দীর্ঘ একমাস পর অপহরণের ভিকটিম দুই শিশুকে বিনা মুক্তিপণে অক্ষত অবস্থায় উদ্ধার, বিভিন্ন ঘটনায় বেশ কিছু অপহরণকারী গ্রেফতার, জেলার সর্বোচ্চ সংখ্যক ওয়ারেন্টের আসামি গ্রেফতার ও দুই লাখ পিস ইয়াবা উদ্ধারের জন্য সম্মাননাস্বরূপ মোট ৪ টি ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেছে উখিয়া থানা।
উখিয়া থানার ওসি আতিকুর রহমান উক্ত পুরস্কার লাভে সকলের আন্তরিক সহযোগিতা, সুপরামর্শ ও দোয়া চেয়েছেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.