প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৬, ৭:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৮, ২০২০, ৫:৫৪ পি.এম
সৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে মাহফুজ (১৮) নামে এক মাদ্রার ছাত্র নিখোঁজ হয়েছেন।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বিকাল সোয়া ৪টার দিকে বন্ধুদের সাথে গোসল করতে নেমে ঢেউয়ের তোড়ে নিখোঁজ হয় এই ছাত্র। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার মোঃ জিল্লুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন।
নিখোঁজ ছাত্র মাহফুজ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর মিয়াজি এলাকা এলাকার মাহবুবুর রহমানের পুত্র। তিনি বন্ধুদের সাথে কক্সবাজার বেড়াতে এসেছিলেন।
নিখোঁজ মাহফুজের বন্ধু মোঃ হুমায়ুন জানান, তারা ২৪ জন মিলে একটি বাসে করে কক্সবাজার বেড়াতে এসেছেন। বেলা ৩টার দিকে তারা লাবণী পয়েন্টে সাগরে গোসল করতে নামেন। গোসল করার এক পর্যায়ে ঢেউয়ের তোড়ে ভেসে থাকে মাহফুজ। তাকে উদ্ধারের জন্য এগিয়ে আরেক বন্ধু জিহাদ। তখন দুইজনই ভেসে যাচ্ছিল। তখন বিষয়টি অন্যদের নজরে আসে। পরে সাগরে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত বীচকর্মীদের জানানো হয়। বীচকর্মীরা বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান চালালেও এখন পর্যন্ত নিখোঁজ ছাত্র মাহফুজের সন্ধান পাননি।
এ ব্যাপারে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মোঃ জিল্লুর রহমান জানান, পর্যটক নিখোঁজ হওয়ার বিষয়টি অবগত হওয়ার সাথে ট্যুরিস্ট পুলিশ ও বীচে নিয়োজিত ডুবুরীরা তাঁর খোঁজ পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.