ক্রীড়া প্রতিবেদক, কক্সবাজার ভয়েস:
টানটান উত্তেজনা ও রোমাঞ্চকর লড়াই শেষে কক্সবাজার জেলা খেলোয়াড় সমিতি আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে রামু উপজেলা। আজ ৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত মেগা ফাইনালে শক্তিশালী চকরিয়া উপজেলাকে টাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা।
নির্ধারিত সময়ের খেলায় উভয় দলই আক্রমণ-প্রতিআক্রমণে দর্শকদের মাতুয়ারা করলেও কোনো দলই প্রতিপক্ষের জাল ভেদ করতে পারেনি। ফলে ম্যাচটি গোলশূন্য সমতায় শেষ হলে রেফারির সিদ্ধান্তে খেলা সরাসরি টাইব্রেকারে গড়ায়।টাইব্রেকারের স্নায়ুচাপ ধরে রেখে রামুর ফুটবলাররা চকরিয়ার গোলরক্ষককে পরাস্ত করে একের পর এক লক্ষ্যভেদ করেন। অন্যদিকে চকরিয়ার শট রামুর গোলরক্ষক চমৎকার দক্ষতায় রুখে দিলে জয় নিশ্চিত হয় রামুর।
রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথেই গ্যালারিতে উপস্থিত হাজারো রামু সমর্থক উল্লাসে মেতে ওঠেন।পুরো টুর্নামেন্ট জুড়েই এই দুই দলের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ফাইনাল ম্যাচটিকে ঘিরে আজ দুপুরের পর থেকেই স্টেডিয়ামে ফুটবলপ্রেমী দর্শকদের ঢল নামে। করতালির মাধ্যমে দর্শকেরা পুরো ম্যাচ উপভোগ করেন, যা কক্সবাজারের ফুটবল উন্মাদনাকে আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে।
খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন রামু ও রানার্স-আপ চকরিয়া দলের হাতে ট্রফি ও পুরস্কারের অর্থ তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা কক্সবাজারের ফুটবল ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার জন্য জেলা খেলোয়াড় সমিতির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.