ভয়েস প্রতিবেদক:
একুশে টেলিভিশন, বাংলাট্রিবিউন, ঢাকাট্রিবিউনের কক্সবাজার জেলা প্রতিনিধি ও কক্সবাজার ভয়েসের সম্পাদক ও প্রকাশক আবদুল আজিজের একমাত্র মেয়ে আয়েশা ছিদ্দিকা আজিজ নিশুমনি এবারের এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে।
চট্টগ্রাম কলেজের বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে এ সাফল্য অর্জন করে সে।
মেয়ের এমন অসামান্য সাফল্যে আনন্দিত বাবা-মা। দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায় ও নিয়মিত পড়াশোনার স্বীকৃতি হিসেবে এই ফলাফল এসেছে বলে জানান পরিবারের সদস্যরা।
আয়েশা ছিদ্দিকা আজিজ নিশুমনি জানান, তার এই সাফল্যের পেছনে বাবা-মায়ের অনুপ্রেরণা, শিক্ষকদের দিকনির্দেশনা এবং নিজের কঠোর পরিশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রেখে দেশের জন্য কাজ করতে চান তিনি।
তার বাবা সাংবাদিক আবদুল আজিজ বলেন, “সন্তানের সফলতা একজন বাবা-মায়ের জীবনের সবচেয়ে বড় আনন্দের মুহূর্ত। মেয়ের এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তার জন্য সবার কাছে দোয়া চাই, যেন ভবিষ্যতেও সে সততা ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যেতে পারে।”
নিশুর মা রোজিনা আজিজ রোজি বলেন, “মেয়ের এই সাফল্যের পেছনে তার নিজের পরিশ্রম সবচেয়ে বড় বিষয়। পাশাপাশি শিক্ষকরা যে সহযোগিতা ও দিকনির্দেশনা দিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ।”
জানা গেছে, আয়েশা ছিদ্দিকা আজিজ নিশুমনি ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ছিল। বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে সে পরিবারের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানেরও সুনাম বয়ে এনেছে। তার এ সাফল্যে সহপাঠী, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক মহলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.