আন্তর্জাতিক ডেস্ক:
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের বন্দর খামির এলাকায় দুটি মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)। মঙ্গলবার ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মক্কা অঞ্চলে হুথিদের ড্রোন ভূপাতিত করার দাবি সৌদি জোটেরমক্কা অঞ্চলে হুথিদের ড্রোন ভূপাতিত করার দাবি সৌদি জোটের
আইআরজিসির হরমোজগান গণসংযোগ কার্যালয়ের বিবৃতি উল্লেখ করে ফার্স নিউজ জানায়, মার্কিন বাহিনীর দুটি লুকাস ওয়ান-ওয়ে আক্রমণাত্মক ড্রোন শনাক্তের পর ইমাম সাজ্জাদ কোরের বিমান প্রতিরক্ষা ইউনিট সেগুলোকে ধ্বংস করে। তবে ইরানের এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের কোনও মন্তব্য পাওয়া যায়নি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান এবং মার্কিন-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে তীব্র সামরিক উত্তেজনা চলছে। যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন সামরিক বাহিনী একাধিকবার ইরানের সামরিক স্থাপনা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। সাধারণ সেনাবাহিনীর পাশাপাশি নিজস্ব পদাতিক, নৌ ও মহাকাশ বাহিনী পরিচালনাকারী আইআরজিসি মার্কিন ও ইসরায়েলি হামলার জবাব দিতে মুখ্য ভূমিকা পালন করছে।
ইরানি বাহিনী বিশেষ করে হরমুজ প্রণালির আশপাশে সমুদ্রপথে চলাচল নিয়ন্ত্রণে তদারকি বাড়ানোর পাশাপাশি দক্ষিণাঞ্চলে বিমান প্রতিরক্ষা জোরদার করেছে। এর আগে সোমবার মার্কিন সামরিক বিমানকে লক্ষ্যবস্তু করার চেষ্টার অভিযোগে হরমুজ প্রণালির কাছে ইরানের কেশম দ্বীপে একটি ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী লঞ্চারে হামলা চালায় মার্কিন বাহিনী।
সূত্র: আনাদোলু এজেন্সি
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.