ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে “বৃক্ষরোপন কর্মসুচী”র আওতায় পানি উন্নয়ন বোর্ড আজ ২৭ আগস্ট মহেশখালীতে বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়ন শুরু করেন।
সূত্র জানান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বৃক্ষরোপন কর্মসুচীর আওতায় মহেশখালী উপজেলাধীন শাপলাপুর ইউনিয়নের বেড়ীবাঁধে ১৬০০ টি ফলজ গাছ,ঔষুধি গাছ,কাঠ গাছ,বনজ গাছ,সৌন্দর্য বর্ধক গাছের চারারোপন করেন। বৃক্ষরোপন কর্মসুচী বাস্তবায়নে গাছ লাগিয়ে কর্মসূচী শুরু করেন পানি সম্পদ মন্ত্রনালয়ের উপসচিব মোঃআলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন, মোঃজামিরুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার এবং কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড এর কর্মকর্তাগণ।
ভয়েস /জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.