ভয়েস নিউজ ডেস্ক :
তৈরি পোশাক কারখানার মালিকরা নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, তৈরি পোশাক মালিকরা প্রতিশ্রুতি দিয়েছিলেন বর্তমান সংকটে তারা শ্রমিক ছাঁটাই বা কারখানা লে-অফ করবেন না। কিন্তু তারা শ্রমিকদের ছাঁটাই করছেন এবং কারখানাও লে-অফ করেছেন।
আজ শনিবার নিজের সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় এসব অভিযোগ করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, তৈরি কারখানাগুলো পোশাক শিল্প চালু করার আগে মালিকরা প্রতিশ্রুতি দিয়েছিলেন - এ সঙ্কটে কোনো প্রকার শ্রমিক ছাঁটাই এবং কারখানা লে-অফ করা হবে না। ঢাকায় অবস্থানরত শ্রমিকদের দিয়েই ফ্যাক্টরি পরিচালনা করবেন। বিভিন্ন জেলা বা গ্রামে অবস্থানরত শ্রমিকদের বেতনের একটি অংশ দেয়া হবে। তাদের ঢাকায় আসতে নিরুৎসাহিত করা হবে।
প্রকৃতপক্ষে আমরা দেখছি, প্রতিদিন দলে দলে বিভিন্ন উপায়ে শ্রমিকরা ঢাকায় ফিরছে। তারা বলছেন, তাদেরকে অফিস থেকে ডাকা হয়েছে আবার গতকাল গাজীপুরে একটি কারখানা লে-অফ ঘোষণা করা হয়েছে। ছাঁটাই করা হয়েছে শ্রমিকদের। এটা তো হওয়ার কথা ছিল না।
ওবায়দুল কাদের বলেন, সরকার এই খাতের সুরক্ষায় এরই মধ্যে কম সুদে প্রণোদনাসহ তাদের রফতানি আদেশ অব্যাহত রাখতে নানামুখী উদ্যোগ নিয়েছেন। প্রধানমন্ত্রী নিজেই বিভিন্ন দেশের সরকার প্রধানদের টেলিফোনে অনুরোধ জানিয়েছেন।
পোশাক শিল্পের মালিকরা উদার মানসিকতার দৃষ্টান্ত স্থাপন করবেন বলে আশা প্রকাশ করে তিনি বলেন, শেখ হাসিনার সরকার আপনাদের পাশে রয়েছে। আপনারা শ্রমিক কর্মী ভাই বোনদের পাশে থাকুন। প্রতিশ্রুতি রক্ষা করুন। শ্রমিক ছাঁটাই ও ফ্যাক্টরি লে-অফ যারা ঘোষণা করছে তাদের বিরত রাখুন। সূত্র:বণিকবার্তা।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.