ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
বর্তমানে করোন ভাইরাস প্রকোপ মহেশখালীতে একদম নিয়ন্ত্রণে তা নিশ্চিত নয়। তাই জনস্বার্থে মহেশখালী উপজেলা প্রশাসন জনগণের স্বাস্থ্য সুরক্ষার জন্য সতর্কতা বার্তা প্রদান এবং ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করেন মহেশখালী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুইচিং মং মারমা।
উপজেলা সূত্রে জানাযায়, আজ ২৭ আগষ্ট কালারমারছড়া বাজারে বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় মোবাইল কোর্টের মাধ্যমে ৫জন ব্যক্তিকে স্বাস্থ্য বিধি না মানার কারণে ৫টি মামলায় ১৭০০টাকা এবং ১ জন এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রেতাকে লাইসেন্স না থাকার কারণে ১টি মামলায় ৫০০০ টাকা জরিমানা করেন। মোট ৬টি মামলায় জরিমানা ৬,৭০০ টাকা জরিমান আদায় করা হয়।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.