ভয়েস প্রতিবেদক, চকরিয়া:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। রবিবার (৩০ আগস্ট) দুপুর দুইটার দিকে চকরিয়া মহাসড়কের জিদ্দাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বলে জানা গেছে। তারা হলেন-চকরিয়া উপজেলা হারবাং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অলিপুর গ্রামের মোহাম্মদ বশিরের ছেলে আমজাদ হোসেন রিফাত (২২) ও একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আব্দুল হাকিমের ছেলে মোহাম্মদ তারেক (২২)।
নিহত অপর শিক্ষার্থী চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইন্জিনিয়ারিংয়ে ছাত্র তানজিলুর রহমান (১৯)। কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে। বাবার নাম আব্দুল হাকিম। নিহতদের লাশ চকরিয়া উপজেলা সদর হাসপাতালে রাখা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির (আইসি) ইন্সপেক্টর মো.আনিসুর রহমান বলেন, রবিবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম থেকে মাল বোঝাই কাভার্ড ভ্যান কক্সবাজার যাচ্ছিল। বিপরীত দিক থেকে তিন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল চিরিংগা স্টেশন থেকে হারবাংরে দিকে আসছিল। পথিমধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জিদ্দাবাজার এলাকায় মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি কাভার্ড ভ্যানের নিচে ঢুকে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের নিকটস্থ চকরিয়া উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাত ও তারেককে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তানজিলুর। কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভযেস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.