ভয়েস প্রতিবেদক :
অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আসামী বরখাস্ত ওসি প্রদীপকে জিজ্ঞাসাবাদ শেষ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি।
বুধবার (২সেপ্টেম্বর ) সকাল সাড়ে ১০ টার দিকে কক্সবাজার জেলা কারাগার ফটকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নযন) মিজানুর রহমানের নেতৃত্বে তদন্ত দল।বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত প্রায় সাত ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ।
পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তদন্ত কমিটির প্রধান। তিনি বলেন, আমরা দীর্ঘ সময় ধরে ওসি প্রদীপের সাথে কথা বলেছি। তার দেওয়া তথ্য এবং আগে প্রাপ্ত তথ্যগুলো আমরা বিশ্লেষণ করছি। আশা করছি, সরকারের দেওয়া নির্ধারিত সময়ের মধ্যেই আমরা প্রতিবেদন দিতে পারবো।
এর আগে ওসি প্রদীপকে সিনহা হত্যার তদন্ত সংস্থা র্্যাব বিভিন্ন সময় ধারাবাহিকভাবে ১৫ দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদের কারণে ওসি প্রদীপের সাক্ষাত পাননি স্বরাষ্ট্রমন্ত্রণালয় কর্তৃক গঠিত এই তদন্ত কমিটি। ফলে তদন্ত প্রতিবেদন জমা দিতে বার বার সময় পিছিয়েছে। সর্বশেষ ৩১ আগস্ট তৃতীয়বারের মতো সময়ের আবেদন করেন তদন্ত কমিটি।
গত ৩১ জুলাই ক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.