খেলাধুলা ডেস্ক:
লিওনেল মেসিকে কি ধরে রাখতে পারবে বার্সেলোনা? এরই মধ্যে বিষয়টি নিয়ে মেসির বাবা হোর্হে মেসির সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে র্সেলোনা কর্তৃপক্ষ। মেসির বাবা আর্জেন্টিনা থেকে বার্সেলোনায় এসেও পৌঁছেছেন। তবে মেসির বাবা মনে করছেন, মেসির বার্সায় থাকা কঠিন। এদিকে এক রিয়াল মাদ্রিদ তারকা মেসিকে বার্সেলোনা ছাড়তে উদ্বুদ্ধ করছেন।
সেই রিয়াল তারকার নাম টনি ক্রুস। জার্মান মিডফিল্ডার মেসিকে বার্সা ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে প্রণোদিত করছেন।ত্রুসের এমন মনোভাবের অন্য কোনো কারণ নেই। লা লিগার খেলোয়াড় হিসেবে মেসির চলে যাওয়াকে সুবিধা হিসেবেই দেখছেন তিনি। প্রতিপক্ষ দলে মেসির না থাকা তো যে কোনো খেলোয়াড়ের জন্যই স্বস্তি!
ক্রুস বলছিলেন, ‘যদি এমন একজন খেলোয়াড় প্রতিপক্ষ দলে না থাকে, কেউ ভাবতে পারেন আমরা এটাকে খারাপ জিনিস হিসেবে দেখি না। মেসির বার্সেলোনা চলে যাওয়া মানে বার্সেলোনা তাদের একটি অস্ত্র হারাবে।’
তবে মেসিকে রিয়াল মাদ্রিদে কল্পনা করতে পারেন না ক্রুস। বলছিলেন, ‘আমি ভাবতে পারি না যে সে রিয়াল মাদ্রিদে আসবে।’ ৩০ বছর বয়সী এও বলেছেন, মেসির জন্য সেরা অপশন হবে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিতে যাওয়া।মেসিকে সর্বকালের সেরাদের একজন বলেছেন টনি ক্রুস। তবে মেসির চেয়ে ক্রিস্তিয়ানো রোনালদোকে এগিয়ে রাখছেন ক্রুস।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.