ভয়েস নিউজ ডেস্ক:
নানা জল্পনা-কল্পনা শেষে আরও এক মৌসুম বার্সেলোনাতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি। তবে এখনো অনুশীলনে যোগ দেননি দলের এই সেরা তারকার। তবে নতুন খবর হচ্ছে, আগামীকাল সোমবার থেকে অনুশীলনে যোগ দেবেন মেসি।
তবে তার আগে স্বাভাবিকভাবে পিসিআর পরীক্ষায় পাস করতে হবে মেসিকে। স্প্যানিশ সংবাদমাধ্যমের তথ্য অনুসারে আজই পিসিআর পরীক্ষায় অংশ নিচ্ছেন এই তারকা। তবে সেটি নিজের বাসায় থেকে। বার্সেলোনা কর্তৃপক্ষ দলের সেরা এই তারকার বাসায় মেডিকেল টিম পাঠিয়েছে। আর এখানে নেগেটিভ আসলে কালই অনুশীলনে যোগ দিবেন তিনি।
এদিকে বার্সেলোনার নতুন কোচ রোনাল্ড কোম্যান ইতিমধ্যে ফুটবলারদের নিয়ে অনুশীলন শুরু করেছেন। দলের কিছু খেলোয়াড় জাতীয় দলের হয়ে খেলতে অনুশীলনে নেই। তবে এছাড়া বাকিরা যোগ দিয়েছেন অনুশীলনে। এমনকি বায়ার্ন মিউনিখ থেকে কাতালান ক্লাবে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন ফিলিপ কৌতিনহোও।
গত ২৫ আগস্ট বুরোফ্যাক্সের মাধ্যমে বার্সেলোনায় না থাকার ঘোষণা দেন মেসি। কিন্তু বিশাল অঙ্কের রিলিজ ক্লজের চাপে বার্সা ছেড়ে যাওয়াটা অসম্ভব ছিল মেসির জন্য। আইনী লড়াইয়ে চাইলে এর নিষ্পত্তি করা সম্ভব ছিল। তবে মেসি নিজের প্রিয় ক্লাবকে আদালতে নিতে চাইনি বলেই বার্সেলোনায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সূত্র:রাইজিংবিডি।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.