খেলাধুলা ডেস্ক:
ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে ‘অনিচ্ছাকৃতভাবে’ এক লাইন জাজকে আঘাত করে টুর্নামেন্ট থেকে বাদ পড়া নোভাক জকোভিচ ক্ষমা চেয়েছেন।নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোসে রবিবারের ওই ঘটনার পর ৩৩ বছর বয়সী জকোভিচ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘জাজকে এভাবে ব্যথা দেয়ায় আমি অত্যন্ত দুঃখিত।’
টেনিসের বিশ্বসেরা এই তারকা স্পেনের পাবলো ক্যারেনো বুস্তার বিপক্ষে পকেট থেকে বল বের করে স্বভাববশত র্যাকেটে হিট করে বাইরে মারেন। সেই বল লাগে লাইনের পাশে দাঁড়িয়ে থাকা নারী জাজের গলায়!
‘পুরো ঘটনা আমাকে দুঃখিত করেছে এবং ভেঙে দিয়েছে,’ মন্তব্য করে জকোভিচ বলেছেন, ‘জাজকে পরীক্ষা করেছি। ঈশ্বরকে ধন্যবাদ। তিনি ভালো আছেন।’
‘তার আঘাতের কারণ হওয়ায় সত্যি আমি অত্যন্ত দুঃখিত। একদম অনিচ্ছাকৃত। পুরোপুরি ভুল। তার প্রাইভেসিকে সম্মান দেখিয়ে আমি নামটা প্রকাশ করছি না।’
এই ঘটনার পর আয়োজকেরা দীর্ঘ সময় আলোচনা করে জকোভিচকে ডিসকোয়ালিফাইড ঘোষণা করেন।আসর থেকে যত পয়েন্ট পেয়েছেন সব বাতলি করা হবে। পাশাপাশি প্রাইজমানিও হারাবেন। দিতে হবে জরিমানা।জকোভিচ জাজের পাশাপাশি অন্য ম্যাচ অফিসিয়ালদের কাছেও ক্ষমা চেয়েছেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.