প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৬, ৪:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২০, ৪:১৩ পি.এম
পেকুয়ার নতুন ইউএনও মোঃ মোতাছেম বিল্লাহ

মো.ফারুক, পেকুয়া:
পেকুয়ায় ইউএনও সাঈকা শাহাদাতের স্থলে নতুন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে যোগদান করবেন মোঃ মোতাছেম বিল্লাহ।
৯সেপ্টেম্বর চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন শাহা সাক্ষরিত এক পত্রে তাঁকে নোয়াখালী জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট (সহকারী কমিশনার) থেকে পদায়ন করে পেকুয়ার ইউএনও হিসাবে যোগদানের জন্য বলা হয়েছে। যার স্বারক নং ০৫.৪২.০০০০.০১৪. ১৯.০১৩.২০-৪৫৬।
তথ্য সূত্রে জানা গেছে, নতুন ইউএনও ২০১৮ সালে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসাবে যোগদান করেন। একই উপজেলায় ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে নোয়াখালী জেলায় জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট (সহকারী কমিশনার) হিসাবে যোগদান করেন। সর্বশেষ তাঁকে পেকুয়ার ইউএনও হিসাবে পদায়নের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে নিয়ে আসেন। তবে নতুন নির্বাহী কর্মকর্তা পেকুয়ায় কখন যোগদান করবেন সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.