ভয়েস প্রতিবেদক, কুতুবদিয়া:
"ত্রান চাই না, স্হায়ী বেড়িবাঁধ চাই", এ শ্লোগানে মুখরিত উপস্হিত বাস্তহারা মানুষ বেড়িবাঁধ ভেঙ্গে জোয়ােরে প্লাবিত গৃহহারা লোকজন। নারী পুরুষ শিশু মিলে বাঁধের দাবীতে মানববন্ধনে শরীক হন স্থানীয়রা।
বৃহস্পতিবার (১০সেপ্টেম্বর) দুপুরে কুতুবদিয়া উপকূলের কাইছার পাড়া, পশ্চিম চর ধুরুং, পুর্ব চর ধুরুং, আকবরবলী ঘাট, ফয়জানির পাড়া, নজু বাপের পাড়া, মেয়ারাকাটা, মিয়াজিরপাড়া, মুরালিয়া, অমজাখালী, জেলেপাড়া, আনিচের ডেইল, তাবলরচর, কাহারপাড়া, তেলিপাড়া, উত্তর বড়ঘোপসহ প্রায় ২০ কিমি এলাকায় স্হায়ী বেড়িবাঁধ মেরামতের দাবীতে এ মানববন্ধনের আয়োজন করে।
ব্রিটিশ কাউন্সিলের সহযোগী সংগঠন উইক্যান ও কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের যৌথ উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এ মানববন্ধনে সাধারণ নাগরিক ছাড়াও কক্সবাজারস্হ কুতুবদিয়া নাগরিক পরিষদ,বাইঙ্গাকাটা একতা সংঘ,ইসপা এনজিও, আল নুর একতা সংঘ,এম হোছাইন লাইব্রেরী,কুতুবদিয়া সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, কুতুবদিয়া উপজেলা ষ্টুডেন্ট'স ইউনিফিকেশন সদস্যরা অংশগ্রহন করেন। কুতুবদিয়া দ্বীপের বেড়িবাঁধ ভাঙ্গা থাকায় চরম কষ্টে দিনাতিপাত করছে কুতুবদিয়ার লক্ষাধিক মানুষ। সরকারের পযাপ্ত বরাদ্দ থাকলেও কতিপয় দূর্নীতিবাজ ঠিকাদারের গাফিলতির কারনে বর্ষা আসলে জোয়ার আর বৃষ্টির পানি বন্দী থাকতে হয় তাদের। তাই সেনাবাহিনীর মাধ্যমে কুতুবদিয়ায় দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবী জানিয়েছেন দ্বীপের ভুক্তভোগী মানুষগুলো।
"ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই" সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর এর তদারকীতে স্হায়ী বেড়িবাঁধ নিমার্নের দাবীর শ্লোগানকে সামনে রেখে জলবায়ু ও পরিবেশ ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন "উইক্যান" এর আয়োজনে "উইক্যান" এর সমন্বয়ক ওমর ফারুক জয় এর সভাপতিত্বে সাংবাদিক এহসান আল কুতুবীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসকে লিটন কুতুবী, সাধারণ সম্পাদক মো.শাহাদত হোছাইন, কক্সবাজারস্হ কুতুবদিয়া নাগরিক পরিষদের সভাপতি সরোয়ার আলম চৌধুরী, ইউপি সদস্য মনসুর রাব্বি, ছলিম উল্লাহ, স্টুডেন্ট ইউনিফিকেশন এর সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সচেতন নাগরিকের পক্ষে সোহেল রানা সহ আরো অনেকে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.