প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৬, ৪:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২০, ৫:০৭ পি.এম
সোনাদিয়া চ্যানেলে স্পীডবোড উল্টে একজনের মৃত্যু : ৩ জন উদ্ধার

ভয়েস প্রতিবেদক:
মহেশখালীর সোনাদিয়া নৌ-চ্যানেলে স্পীড বোড ডুবে মাসুদুুর রহমান (৩৮) নামের একজনের মৃত্যু হয়েছে। অপর ৩ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা দিকে মহেশখালীর সোনাদিয়া নৌ-চ্যানেলে ৪ জন যাত্রী নিয়ে স্পীডবোডটি উল্টে গেলে এ ঘটনা ঘটে।
নিহত মাসুদুর রহমান (৩৮) নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র রেশন ঠিকাদার।
মহেশখালী থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার জানান, কক্সবাজার থেকে মহেশখালীর সোনাদিয়া যাওয়ার পথে সোনাদিয়া নৌ-চ্যানেলে ৪ জন যাত্রী নিয়ে একটি স্পীডবোড উল্টে যায়। স্থানিয়রা ৪ জনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হলে ১ জনকে মৃত ঘোষনা করে। ২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হলেও মো: ইয়াসিন নামক ১ জন চিকিৎসাধীন রয়েছে। মাসুদুর রহমানের মৃতদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.