মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকনাফ স্থলবন্দর ঘুরে দেখলেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান পরবর্তী বৈঠক হতে পারে বৃহস্পতিবারই উৎসবের রঙে একাত্মতায় শেষ হলো ‘বৈশাখী শোভাযাত্রা’ স্বাগতম ১৪৩৩ কারিগরি শিক্ষার মাধ্যমে প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে-আজিজুর রহমান দেশ ও জাতিকে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই- খাইরুল আলম চৌধুরী মৃত্যুদণ্ড সাজা পাওয়ার পর এএসআই ‘আমি সরকারি চাকরি করি, আমি হুকুমের গোলাম’ আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা অ্যাওয়ার্ডের আক্ষেপ থাকলেও উজ্জীবিত মম চুক্তি না মানলে আরও বড়, আরও ভয়াবহ, আরও শক্তিশালী গোলাবর্ষণ শুরু হবে: ট্রাম্প

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় চালক হেলপার নিহত

ভয়েস প্রতিবেদক, চকরিয়া:
চকরিয়ায় মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাথে ধাক্কা লেগে চালক ও সহকারি নিহত হয়েছে।
চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক ইমন চৌধুরী জানান, শনিবার ভোর ৫ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং কলাতলী এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহতরা হল- ঝিনাইদহ জেলার শৈলকূপা উপকেলার দূপচর ইউনিয়নের গাবলা বাটইবাজার এলাকার আইয়ুব আলীর ছেলে এরশাদ মন্ডল (৩৮) এবং সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার মোহাম্মদপুর চাইলক্ষেল এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো. শিব্বির আহমদ মারুফ (১৯)।
তারা উভয়ে দুর্ঘটনা কবলিত গাড়ীর চালক ও সহকারি।
স্থানীয়দের বরাতে ইমন চৌধুরী বলেন, ভোরে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং কলাতলী এলাকায় কক্সবাজারমুখি মালবাহী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে গাড়ীটি ওই এলাকার ১২ নম্বর ব্রিজের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এ ঘটনায় গাড়ীটির চালক ও সহকারি আহত হন।
পরিদর্শক বলেন, ” পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা কবলিত গাড়ীটি জব্দ করা হয়েছে। “
নিহতদের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ইমন চৌধুরী।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION