শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বিজিবি-বিজিপি’র বৈঠক: বিজিপির কাছে সীমান্তে সেনা সমাবেশের বিষয়ে কোন তথ্য নেই

ভয়েস প্রতিবেদক:

মায়ানমার সীমান্তে সেনা সমাবেশের বিষয়ে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির কাছে কোন তথ্য নেই। তবে গেল কিছুদিন ধরে তাঁরা সীমান্তে বিভিন্ন ক্যাম্পে বিজিপি সদস্যদের স্থানান্তর করছে।

বৃহস্পতিবার বান্দরবানের ঘুমধুম সীমান্তে ব্যাটেলিয়ন পর্যায়ের পতাকা বৈঠকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে একথা জানিয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। বৈঠক শেষে বিজিবি কক্সবাজার বিজিবির পরিচালক অপারেশন লে. কর্নেল সরকার মোস্তাফিজুর রহমান গনমাধ্যমকর্মীদের একথা জানান।

আজ সকাল নয়টায় ঘুমধুমে এই বৈঠক শুরু হয়। চলে পৌনে তিনটা পর্যন্ত। বাংলাদেশের তিনটি ব্যাটালিয়নের নেতৃত্ব দেন লে. কর্ণেল মোস্তাফিজ এবং মিয়ানমারের পক্ষে ২- বিজিপির লে. কর্ণেল স্যান নিয়ন ও এর নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিল।

লে. কর্নেল মোস্তাফিজ জানান, সীমান্তে মিয়ানমারের সাম্প্রতিক সেনা সমাবেশ নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে জোরালোভাবে জানানো হয়েছে। তবে মিয়ানমার পক্ষ থেকে সেনা সমাবেশের বিষয়ে জানিয়ে বিজিপির সেনা স্থানান্তরের বিষয়ে জানিয়েছে তারা। ভবিষ্যতে সীমান্তে এ ধরনের যে কোন তৎপরতার আগে বাংলাদেশকে অবহিত করা হবে বলে জানিয়েছে বিজিপি।

এছাড়া সীমান্তে মাদক বিশেষ করে ইয়াবা চোরাচালান বন্ধ, পাচারসহ যে কোন অবৈধ কাজ বন্ধে উভয় দেশ একসাথে কাজ করবে বলে সম্মত হয়েছে বৈঠকে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION