বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

৫ টাকা বাড়াল সরকার আলুর দাম

গোল আলু, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

খুচরা বাজারে প্রতি কেজি আলুর দাম ৩০ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা পুনর্নির্ধারণ করেছে সরকার। আগামীকাল বুধবার থেকে নির্ধারিত দামে আলু বিক্রি হবে।

কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ আলুর দাম কেজিতে পাঁচ টাকা বাড়ানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামীকাল থেকে নির্ধারিত দামে আলু বিক্রি করা না হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার বিকালে রাজধানীর খামারবাড়িতে কৃষি বিপণন অধিদপ্তরে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে আলুর এই দাম পুনর্নির্ধারণ করা হয়।

এর আগে গেল ৭ অক্টোবর প্রতিকেজি আলুর খুচরামূল্য নির্ধারণ করে দেয়া হয়েছিল ৩০ টাকা। একই সঙ্গে পাইকারি পর্যায়ে এককেজি আলুর দাম ২৫ ও কোল্ডস্টোরেজ পর্যায়ে ২৩ টাকা বেধে দেয় সরকার। তবে, দাম বাড়ানোর সিদ্ধান্তে এখন থেকে পাইকারি পর্যায়ে ৩০ ও কোল্ডস্টোরেজ পর্যায়ে এককেজি আলুর দাম পড়বে ২৭ টাকা।

এর আগে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের আলুর দাম বাড়ানোর ইঙ্গিত দেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি জানান, প্রতিকেজি আলুর খুচরা দাম নতুন করে ৩০ থেকে ৩৫ টাকার মধ্যে নির্ধারণ করা হবে।

চাহিদার বিপরীতে বাজারে অতিরিক্ত থাকার পরও সম্প্রতি দেশে আলুর দাম বেড়েছে। বর্তমানে বাজারে আলু কেজিপ্রতি ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। দামের এই ঊর্ধ্বগতি ঠেকাতে সম্প্রতি ৩০ টাকা দাম নির্ধারণ করে দেয় কৃষি বিপণন অধিদপ্তর। এবার তা বাড়িয়ে ৩৫ টাকা করা হলো। সূত্র:ঢাকাটাইমস।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION