মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

সাতকানিয়ায় চোরের রডের আঘাতে যুবক নিহত

ভয়েস নিউজ ডেস্ক:

সাতকানিয়ায় মোটরসাইকেল চোরের রডের আঘাতে শফিকুল ইসলাম মিয়া নামে ৩৫ বছর বয়সী এক যুবক মারা গেছেন। শনিবার (২৪ অক্টোবর) ভোর ৫টার দিকে কেরানীহাট-বান্দরবান সড়কের সাতকানিয়া উপজেলার আমতল এলাকায় এ ঘটনা ঘটে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ভোররাতে মোটরসাইকেল চুরি করে কেরানীহাটের দিকে নিয়ে যাচ্ছিল তিনজন চোর। এ সময় টের পেয়ে এলাকার কয়েকজন চোরের দলকে ধাওয়া করে। একপর্যায়ে এক চোরকে ধরে জিজ্ঞাসাবাদ করার সময় পেছন থেকে অন্য দুই সদস্য এসে লোহার রড দিয়ে আঘাত করে শফিকুলকে। পরে শফিকুলকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।‘মোটরসাইকেল চুরি ও খুনের ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION