বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ন্যাড়া মাঠ সবুজ হলো লকডাউনে

ভয়েস নিউজ ডেস্ক:

করোনার কারণে বিশ্বের সব কিছু থমকে গেছে। মানুষের স্বাভাবিক জীবন আগের মতো নেই। কেউ ঘর থেকে সহজে বের হতে পারছে না, কাজেও যেতে পারছে না। স্কুল-কলেজ বন্ধ থাকায় শিশু-কিশোররা স্বাভাবিক পড়ালেখা করতে পারছে না। মাঠে গিয়ে খেলাও করতে পারছে না তারা। তাই মাঠগুলো প্রায় ফাঁকা। এ সুযোগে চড়াইল খেলার মাঠের চিত্র পাল্টে দিয়েছে কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগ পরিবার। এ যেন লকডাউনে প্রাণ ফিরে পেয়েছে চড়াইল খেলার মাঠ।

সরেজমিন কালিন্দী ইউনিয়নের চড়াইল খেলার মাঠে গিয়ে দেখা যায়, চারদিকে সবুজের সমাহার। মাঠটির উন্নয়নে কাজ করছে কয়েকজন শ্রমিক। কেউ কেউ ঘাস কাটছে কেউ পানি ছিটাচ্ছে, কেউ আগাছা পরিষ্কার করছে। ২ মাস আগের মাঠের চিত্র আর এখনকার মাঠের চিত্র ভিন্ন।

দূর থেকে দাঁড়িয়ে শ্রমিকদের কাজের দৃশ্য দেখছিল সাদমান নামের এক কিশোর। তিনি জানান, আগে ঘাস ছিলো না পরিষ্কার ছিলও না মাঠটি। এখন মাঠে খেললে আগের মতো ব্যাথা পাবে না, ঘাসে ভরা মাঠ দেখতেও খুব সুন্দর লাগছে।

এ বিষয়ে জানতে চাইলে মাঠের কাজের তত্ত্বাবধানের দায়িত্বে থাকা সাবেক ছাত্রলীগ নেতা মো. ইয়ামিন জানান, ২৫ মার্চ থেকে লকডাউনের পর মাঠটি খালি ছিল। এরপর কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নূর ইসলাম বাচ্চু নূর, আমিসহ স্থানীয় ওয়ার্ড মেম্বার আরিফ, ঝুমুর হোসেন ঝুমু, মো. রাজা, মো. সিরাজ, রাসেল, শরীফ, রাজীবসহ স্থানীয় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা মাঠটির বিষয়ে ভাবি এবং পরিচর্যার সিদ্ধান্ত নেই। এরপর আমরা মাঠটিতে ঘাস লাগাই এবং নিয়মিত পরিচর্যা করতে থাকি। ১ মাস পরে মাঠটির রূপ পরিবর্তন হয়। এখোনো কাজ চলমান রয়েছে। সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION