বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

টেকনাফে ১৫০জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজতলা ও সার বিতরণ

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফের ১৫০জন কৃষকদের মাঝে প্রণোদনার আওতায় বিনামূল্যে হাইব্রিড ধান, ভুট্টা , গমের বীজতলা ও সার বিতরণ করা হয়েছে।

আজ রোববার বেলা১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি কর্মকর্তা ডক্টর ভবসিন্ধু রায়ের সভাপতিত্বে উপ-সহকারী কৃষি কর্মকর্তা শফিউল আলম কুতুবীর সঞালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ , কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, টেকনাফ উপজেলার হোয়াইক্যং, হ্নীলা , বাহারছড়া, টেকনাফ সদর ও সাবরাং ইউনিয়নের ১৫০জন কৃষককে হাইব্রিড ধান, ভুট্টা , গম ও সার দেওয়া হয়েছে। জনপ্রতি কৃষককে বীজতলা দেওয়া হয়েছে ১৩কেজি ও সার দেওয়া হয়েছে ৬৫ থেকে ৭৫ কেজি করে। দ্বিতীয় দফায় আবারও কৃষকদের বিনামূল্যে সার ও বীজতলা দেওয়া হবে।

প্রধান অতিথি ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সরকার অন্যান্য দপ্তরের পাশাপাশি কৃষি অধিদপ্তরের আওতাধীন কৃষকদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। বিনামূল্যে বীজতলা ও সার কৃষকদের হাতে তুলে দিচ্ছেন। এমনকি এ উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION