বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

হেলে পড়েছে ৫তলা ভবন

ভয়েস নিউজ ডেস্ক:

সাভার পৌর এলাকার বাজার রোড মহল্লায় আরও একটি বহুতল ভবন হেলে পড়েছে। মঙ্গলবার সকালে হঠাৎ করে বাজার রোডের বিলাস সিনেমা হলের পাশে অবস্থিত বি৩৭ হোল্ডিং নম্বরের পাঁচতলা ভবনের সামনে থাকা একটি দোকানের শাটার ভেঙে ভবনটি হেলে পড়ে।এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। ভবনের অনেক বাসিন্দা নিজেদের মালামাল নিয়ে নিরাপদ দূরত্বে সরে গেছেন। অনেকেই আবার বুঝে উঠতে পারছেন না কীভাবে কী করবেন।

এদিকে ভবনটি হেলে পড়ার খবর পেয়ে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা এসে বাজার রোডে ভিড় জমিয়েছে। এ ঘটনায় সড়কটিতে যান চলাচলে বাধার সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে সাভার পৌরসভার মেয়র আব্দুল গনি বলেন, আমি বিষয়টি শুনেছি এবং আমার প্রকৌশলীদের ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, প্রশাসন এবং ফায়ার সার্ভিসকে অবহিত করার নির্দেশ দিয়েছি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION