শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন করে আরও ২লাখ ৩০ হাজার রোহিঙ্গার তালিকা হস্তান্তর

রোহিঙ্গা ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

নতুন করে দুই লাখ ৩০ হাজার রোহিঙ্গার তালিকা যাচাই-বাছাই এরপর মিয়ানমারের কাছে হস্তান্তর করেছে সরকার। সোমবার (১১ জানুয়ারি) এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘ছয় দফায় মোট আট লাখ ৩০ হাজার রোহিঙ্গার তালিকা মিয়ানমারের কাছে হস্তান্তর করেছি।’

এর মধ্যে কত জনের তালিকা মিয়ানমার বাছাই করেছে জানতে চাইলে তিনি বলেন, ‘মিয়ানমার অত্যন্ত ধীর গতিতে এগুচ্ছে এবং এখন পর্যন্ত মাত্র ৪২ হাজার রোহিঙ্গার তালিকা যাচাই করেছে তারা। এই ৪২ হাজার রোহিঙ্গার মধ্যে মিয়ানমার প্রায় ২৮ হাজারকে তাদের অধিবাসী হিসেবে স্বীকার করেছে এবং ১৪ হাজার রোহিঙ্গার নাম তাদের ডাটাবেজে নেই বলে জানিয়েছে। এছাড়া মিয়ানমার দাবি করেছে এই তালিকায় ৩৫০ জন সন্ত্রাসী আছে।’

উল্লেখ্য, ২০১৮ এর ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ প্রথম আট হাজার ৩২ জন রোহিঙ্গার তালিকা মিয়ানমারকে দেয়। এর আগে ২০১৭ এর ২৫ আগস্টের পর জীবন বাঁচানোর জন্য দলে দলে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসে। বর্তমানে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে ১১ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। এদের প্রত্যাবাসনের জন্য ২০১৭ সালের ২৩ নভেম্বর দুই দেশের মধ্যে একটি চুক্তি হলেও এখন পর্যন্ত একজন রোহিঙ্গাও স্বেচ্ছায় মিয়ানমার যেতে রাজি হয়নি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION