শনিবার, ২৫ Jul ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে ৫শতাধিক ঝুপড়ীঘর পুড়ে ছাঁই 

ভয়েস প্রতিবেদকে:
টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অগ্নিকান্ডে অন্তত পাঁচ শতাধিক ঝুপড়ীঘর ভস্মিভূত হয়েছে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার ভোর রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে বলে জানান অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন।
তবে অগ্নিকান্ডের সূত্রপাতের কারণ জানাতে পারেননি অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার।
সামছু-দৌজা বলেন, বৃহস্পতিবার ভোর রাত ৩ টায় টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আকস্মিক আগুন লেগে যায়। পরে খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মিরা ঘটনাস্থলে পৌঁছে।
” প্রায় ২ ঘন্টা চেষ্টার পর ভোর ৫ টায় ফায়ার সার্ভিসের কর্মিরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এরই মধ্যে ক্যাম্পটির অন্তত ৫ শতাধিক রোহিঙ্গা বসত বাড়ী সম্পূর্ণ পুড়ে যায়। “
অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার বলেন, আগুন লাগার কারণ জানা যায়নি। তবে অগ্নিকান্ডের সূত্রপাতের কারণ জানতে সংশ্লিষ্ট পর্যায়ে কাজ চলছে।
তবে অগ্নিকান্ডে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্ধারণে কাজ চলছে বলে জানান সামছু-দৌজা
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION