রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ

পেকুয়ায় আগুনে ভস্মীভূত বসতবাড়ি ও ছয় দোকান

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:

পেকুয়ায় আগুনে পুড়ে ছাই হলো দুই বসতবাড়ি ও ছয় দোকান। এতে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

শনিবার (১৩মার্চ) দিনগত রাত ৩টার দিকে উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের বটতলীয়া পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটে। খবর পেয়ে পেকুয়া ফয়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পেকুয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম ও পেকুয়া থানার এস আই আব্দুল হকসহ একদল পুলিশ অগ্নিকাণ্ডে ভস্মীভূত স্থান পরিদর্শন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বটতলীয়া পাড়া এলাকার মৃত মোজাহের আহমদের ছেলে সিএনজি চালক রেজাউল করিম ও ইকবাল হোসেনের বাড়িতে একদল দুর্বৃত্ত আগুন লাগিয়ে দেয়। মুহুর্তেই এ আগুন চর্তুদিকে ছড়িয়ে পড়লে পাশের ৬টি দোকান সম্পূর্ণ পুড়ে যাই। দোকানের লকারে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, প্রয়োজনীয় কাগজপত্র ও দামি আসবাবপত্রসহ প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তাছাড়া পাশের শাহেদুল ইসলামের বসত ঘরের আংশিক পুড়ে যায়।

বাড়ির মালিক রেজাউল করিম বলেন, ঘটনার দিন আমারা পরিবারের লোকজন ১০টার দিকে রাতের খাবার শেষ করে ঘুমাতে যাই। রাত আনুমানিক আড়াইটার দিকে আমার মা ঘুম থেকে জেগে উঠে বাহিরে আগুন দেখতে পায়। মায়ের চিৎকারে আমরা ঘর থেকে বের হয়ে দেখি আমার বাড়ির উত্তর পাশের অংশ আগুনে পুড়ে যাচ্ছে। বাড়ির লোকজনসহ প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা করতে থাকি।

বাড়ির অপর মালিক ইকবাল হোসেন বলেন, কিছু বুঝে উঠার আগেই আগুন সর্বত্রে ছড়িয়ে। ফলে অনেক চেষ্টার পরেও আমরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারিনি। যতদূর বুঝলাম পূর্ব শত্রুতার জেরে দুবৃর্ত্তরা দাহ্য পদার্থ ছোঁড়ে আগুন ধরিয়ে দিয়েছে।

খবর পেয়ে পেকুয়ার সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেন। তবে পৌঁছানোর পূর্বেই বসতবাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়।

ক্ষতিগ্রস্থদের দাবী এটি পূর্বপরিকল্পিত একটি ঘটনা। ইলেকট্রনিক পণ্য, স্বর্ণালংকার, নগদ টাকা, আসবাবপত্র, তৈজসপত্র, কাপড়চোপড়, মূল্যবান, দলিল পত্রসহ মূল্যবান কাগজ আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

পেকুয়া সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার ব্যানার্জী বলেন, খবর পেয়ে দমকল বাহিনির সদস্যদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে যায়। একঘন্টা ১০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে আগুনের সূত্রপাত এখনো নিশ্চিত করা যায়নি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION