রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

করোনার প্রকোপ বৃদ্ধি: স্বাস্থ্যবিধি মানতে জেলা প্রশাসনের সতর্কবার্তা

ভয়েস প্রতিবেদক:

হঠাৎ করেই স্বাভাবিক থেকে অস্বাভাবিকভাবেই বৃদ্ধি পেয়েছে করোনা সংক্রমণ। যদিওবা কক্সবাজারে স্বাভাবিক। তবে বিশেষজ্ঞ ডাক্তার এবং কক্সবাজার সিভিল সার্জন সুত্র বলছে এই পরিস্থিতিতে আরো বেশি সতর্ক হওয়া প্রয়োজন। এমনই পরিস্থতিতে জেলা প্রশাসন এক বিবৃতি প্রদান করেন যা জেলা প্রশাসনের ফেসবুকে প্রচার করেন।

জেলা প্রশাসন সরকারের নির্দেশনামুলক বার্তায় বলেন, সাম্প্রতিক করোনা সংক্রমণ হার এবং মৃত্যুর হার গত কয়েক মাসের তুলনায় হঠাৎ কিছুটা বৃদ্ধি পেয়েছে। এজন্য সংক্রমণের হার রোধকল্পে সর্বক্ষেত্রে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনে সরকারের নির্দেশনা রয়েছে।

পত্রে আরো উল্লেখ করে বলা হয়,কক্সবাজার যেহেতু পর্যটন জেলা এবং সমগ্র বাংলাদেশ থেকেই এখানে জনসাধারণের আগমন ঘটে, এজন্য এখানে স্বাস্থ্যবিধি প্রতিপালন বিষয়টি অন্যান্য জেলার তুলনায় অধিকতর গুরুত্বপূর্ণ। সংক্রমণ হার যেন বৃদ্ধি পেতে না পারে কিংবা কেউ যেন করোনার কারণে স্বজনহারা না হয়, এজন্য জেলাবাসীকে ঘরের বাইরে সর্বত্র অবশ্যই মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালনে বিনীত অনুরোধ করছি।

পৃর্যটকদের অনুরোধ করে বলা হয়, জেলাবাসীর সাথে সাথে জেলায় আগত পর্যটকদেরও বিনীত অনুরোধ থাকবে সমুদ্র সৈকতসহ সর্বত্র যেন তারা মাস্ক পরিধান করেন এবং স্বাস্থ্যবিধি সংক্রান্ত সরকারের যাবতীয় নির্দেশনা মেনে চলেন। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট অন্যান্যদেরও স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালনের অনুরোধ করছি।

স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে কিনা সে বিষয়ে প্রয়োজনীয় নজরদারি বৃদ্ধি করা হবে।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION