রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ভয়েস প্রতিবেদক:
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনাস্হল পরিদর্শনে আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মন্ত্রী হেলিকপ্টারে করে উখিয়া উপজেলার বালুখালীতে পৌঁছাবেন এবং পুড়ে যাওয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার কথা রয়েছে।

এদিকে, বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর বসত ঘর সহ সব কিছু হারিয়ে নিঃস্ব হয়েছে প্রায় দশ হাজার রোহিঙ্গা পরিবারের ৪৫ হাজার রোহিঙ্গা। বর্তমানে এদের অধিকাংশই তাঁবু খাটিয়ে এবং অনেকেই খোলা আকাশের নিচে বসবাস করছে। গতকাল সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্হাপনা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহসিন জানিয়েছিলেন ৩৮ শত রোহিঙ্গা পরিবারকে বিভিন্ন জায়গায় আশ্রয় দেয়া হয়েছে। বাকিরা এখন তাদের পুড়ে যাওয়া বাড়ি খোঁজে খোঁজে বেড়াচ্ছে। তবে বিশ্ব খাদ্য কর্মসূচি ও রেডক্রিসেন্ট সহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা গতকাল দুপুর থেকে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা দিচ্ছে। ত্রাণ মন্ত্রণালয় সচিব মোহাম্মদ মহসিন জানিয়েছেন অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি কাজ শুরু করে দিয়েছে। তিন দিনের মধ্যেই তারা রিপোর্ট জমা দেবে। ত্রাণ মন্ত্রণালয় জরুরি সহায়তা হিসেবে ১০ লাখ টাকা ও ৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে বলে জানান তিনি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION