EDITOR
- ২৬ মার্চ, ২০২১ /

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
পেকুয়ায় একটি দোকান দখল বেদখল নিয়ে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্খা দেখা দিয়েছে।
এ ঘটনায় আমির হোসেন নামে এক ব্যক্তি পেকুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
তিনি উপজেলার সদর ইউপির শেখের কিল্লা ঘোনার তৈয়ম গোলালের ছেলে।
লিখিত অভিযোগে আমির হোসেন বলেন, পেকুয়া চৌমুহনীস্থ কর্ণারে ক্রয়কৃত জমিতে দ্বিতল ভবন করে ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করে আসছি। গত এক সপ্তাহ আগে একই এলাকার আনোয়ার হোসেন প্রকাশ বাদশা জবর দখল করতে দোকানের একটি দেয়াল ভাঙ্গার চেষ্টা করে। পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের জবর দখল চেষ্টা ব্যর্থ হয়ে যায়। ইতোমধ্যে তারা দোকানটি জবর দখল করার জন্য বাদশা ও তার ছেলে মোর্শেদ হাসান সন্ত্রাসী ভাড়া করার জন্য চুক্তিপত্র করেছে। এ ঘটনায় বাধা দিতে গেলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্খা করছেন অভিযোগের বাদী আমির হোসেন।
আমির হোসেন বলেন, গত ১৯ মার্চ বাদশা ও তার ছেলে মোর্শেদ রাতের আধারে দোকানের একটি দেয়াল ভেঙ্গে জবর দখল করতে চাই। আমি থানা প্রশাসনের সহযোগিতা চাইলে ওনারা দ্রুত ব্যবস্থা নেন। যার কারণে তাদের অপকৌশল ও জবর দখল চেষ্টা ব্যর্থ হয়ে যায়। তারা আমার দোকানটি দখল করতে সন্ত্রাসী ভাড়া করে রক্তপাত করার চেষ্টা অব্যাহত রেখেছে। এ ঘটনায় আমি থানা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
ভয়েস/আআ