রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

“উন্নয়নশীল দেশে উত্তরণ” স্মরণীয় করে রাখতে জেলা প্রশাসনের দুইদিনের উন্নয়ন মেলা শুরু

ভয়েস প্রতিবেদক:
মুজিবশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ‘বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ’একটি গৌরবময় অর্জন।
এই অর্জনকে স্মরণীয় করে রাখতে সারাদেশের ন্যায় কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে দুইদিনের উন্নয়ন মেলা।
শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যাখলয় চত্বর থেকে এ উপলক্ষে এক উন্নয়ন র্যা লী বের করা হয।র্যা লিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাহারছাড়া গোল চত্বর মুক্তিযোদ্ধা মাঠে এসে শেষ হয়।
র্যা লী শেষে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা।
পরে জেলা প্রশাসক মো: মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার মো: হাসানুজ্জামান,জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী. কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব আবু জাফর রাশেদ,স্থানীয় সরকার বিভাগের উপ সচিব শ্রাবস্তী রায়,অতিরিক্ত জেলা প্রশাসক মো: আমিন আল পারভেজ এবং জাহিদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছারসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বের ফলে আজ আমাদের এই গৌরবময় অর্জন।
বাংলাদেশ আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা বলেন, দেশে বর্তমানে রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি কৃষি ও শিল্প ক্ষেত্রে অভাবিত উন্নয়ন ঘটেছে।ফলে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল । মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানাশ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মেলায় সরকারী বিভিন্ন দপ্তরের আশিটি স্টল স্থান পেয়েছে। যেখানে বিনামূল্যে সরকারী সেবাসমূহ ও তথ্য প্রদান করা হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা চলবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION