রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

পৌর ১২নং ওয়ার্ড আ’লীগের উদ্যোগে সুরক্ষা সামগ্রী বিতরণ

এম.এ আজিজ রাসেল:
কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০৬ এপ্রিল) পৌর আওয়ামী লীগের নির্দেশনায় কলাতলী বাজার, লাইট হাউজসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাহেদ আলী শাহেদের নেতৃত্বে সুরক্ষা সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক নেতা মনসুর উদ্দিন, শহর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছাত্রলীগ নেতা নাফিস ইকবাল, জাহেদ বাবু, টুটুলসহ ১২নং ওয়ার্ড আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

কক্সবাজার পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাহেদ আলী শাহেদ জানান, হঠাৎ করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল করের নির্দেশনায় স্বাস্থ্যবিধি বাস্তবায়নে শহরজুড়ে মাঠে রয়েছে নেতাকর্মীরা। জীবনের ঝুঁকি নিয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কন্টাক্ট টেসিং, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণসহ নানান কর্মসূচি পালন করা হচ্ছে। পাশাপাশি লকডাউন নিশ্চিতে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও জেলা আওয়ামীলীগের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে পৌর আওয়ামী লীগ। করোনা সংক্রমণের হার নিম্নমুখী না হওয়া পর্যন্ত মাঠে থাকবে নেতাকর্মীরা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION