রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

পেকুয়ায় যুবলীগ নেতার বাড়িতে হামলা, ভাংচুর ও মালামাল লুট: আহত ২

মো: ফারুক, পেকুয়া:

পেকুয়ায় উপজেলা যুবলীগের সহসভাপতি সাবেক ইউপির সদস্য মোঃ শফিউল আলমের বাড়িতে হামলা ভাংচুর ও মালামাল লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনা বাঁধা দিতে গিয়ে যুবলীগ নেতার স্ত্রী আফরোজা সোলতানা (৩৬) ও তামিম নামে এক শিশু আহত হয়।

শনিবার (১০এপ্রিল) বেলা ১১ টার দিকে উপজেলার সদর ইউপির সাবেক গুলধি এলাকায় এ ঘটনা ঘটে। পরে পেকুয়া থানার এএসআই আবদুল হকের নেতৃত্বে একদল পুলিশ হামলা ও ভাংচুরের ঘটনা পরিদর্শন করেছে।
ভুক্তভোগী যুবলীগ নেতা শফিউল আলম বলেন, বেলা ১১টার দিকে মৃত আহমদ নুরের ছেলে আজিজুল হক ও মৃত সাঁচি মিয়ার ছেলে ছৈয়দ আলমের নেতৃত্বে মহিলাসহ আরো বেশ কয়েকজন লোক আমাদের বাড়িতে অতর্কিত হামলা শুরু করে। এক পর্যায়ে বসতভিটায় ভাংচুর শুরু করলে আমার স্ত্রী তাদের বাঁধা দিতে গেলে তাকে মারধর করে আহত করার পাশাপাশি স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। আমাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে তারা হামলা চালালেও  স্থানীয়রা এগিয়ে আসায় সংঘবদ্ধ সন্ত্রাসীরা পালিয়ে যায়।
যুবলীগ নেতার ভাই নুরুল হোসেন বলেন, আমাদের বসতভিটা জোরপূর্বক দখল চেষ্টা চালায় ছৈয়দ আলম নামে এক ব্যক্তি। এসময় তার সাথে আজিজুল হক, জাকের হোসেন, খতি, মাশেকা, মরিয়ম, জোবাইদা, লাইলা বেগম ও নুর নাহার যোগ দিয়ে সন্ত্রাসী হামলা শুরু করে। বসতভিটা, ঘেরাও ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধণ করে। একই সাথে ভাবির পরণে থাকা স্বর্ণের চেইস ও কানের দুল ছিনিয়ে নেয়। ঘটনার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে না পৌঁছালে তারা বড় ধরণের রক্তপাতের মত ঘটনা ঘটাতো বলে আমাদের ধারণা। এ ঘটনায় আমরা থানায় লিখিত এজাহার দায়ের করার প্রস্তুতি নিচ্ছি।
পেকুয়া থানার এএসআই আবদুল হক বলেন, মূলত বসতভিটার জায়গা নিয়ে তাদের মধ্যে বিরোধ। ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্ত থাকার জন্য বলেছি। কেউ অভিযোগ দিলে ওসির সাহেবের নির্দেশে অধিকতর তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION