রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

পেকুয়ায় যোগাযোগ না রাখায় প্রেমিকের ঘরে গিয়ে প্রেমিকার আত্মহত্যার চেষ্টা

মো. ফারুক, পেকুয়া:
পেকুয়ায় যোগাযোগ রক্ষা না করায় প্রেমিক আজু মিয়ার ঘরে গিয়ে বিষপান করে সানজিদা আক্তার (১৪) নামে এক প্রেমিকা আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন।

রবিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় মগনামা ইউনিয়নের শরৎ এলাকার শফিউল আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।

আত্মহত্যার চেষ্টাকারী সানজিদা আক্তার টৈটং ইউপির রমিজ পাড়া এলাকার লোকসানের মেয়ে ও টৈটং উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

ওই ঘটনার পরপর স্থানীয়রা স্কুল ছাত্রীকে মুর্মূর্ষ অবস্থায় উদ্ধার করে নুর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক মুজিবুর রহমান বিষপানে আত্মহত্যার চেষ্টাকারী সানজিদার অবস্থা আশঙ্খাজনক বলে জানিয়েছেন।

স্কুল ছাত্রীকে হাসপাতালে নিয়ে আসা কয়েকজন লোক জানান, বেলা ১০ দিকে এক মেয়ে আজু মিয়ার বাড়িতে গিয়ে অবস্থান নেন। তখন স্থানীয়দের মেয়েটি বলেন, আজু মিয়ার সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে। কিছুদিন আগ থেকে যোগাযোগ বন্ধ করে দেন আজু মিয়া। টৈটং থেকে মগনামায় গিয়ে প্রেমিক আজু মিয়াকে খোঁজাখুঁজি করলে বাড়ির লোকজন তার উপর ক্ষিপ্ত হয়ে রাগারাগি করেন। একপর্যায়ে আজু মিয়ার বাড়ির ওঠানে স্কুল ছাত্রী সানজিদা বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালান। এ ঘটনায় মেয়ের পরিবার কোন ধরণের বক্তব্য দিতে রাজি হননি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION