রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

এপিবিএন’র হাতে ডাকাত কামাল গ্রুপের সদস্য আটক

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

এপিবিএন পুলিশ সদস্যদের অভিযানে টেকনাফ হ্নীলা নয়াপাড়া রেজিস্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্প থেকে ডাকাত কামাল গ্রুপের এক সদস্যকে আটক করা হযেছে।

কক্সবাজার ১৬ আমর্ড ব্যাটালিয়ন এপিবিএন পুলিশের অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম তারিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চাত করেন। তিনি জানান,সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার হ্নীলা নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন পুলিশ সদস্যরা রেজিষ্টার্ড ক্যাম্পের এইচ ব্লকে অভিযান চালিয়ে বন্দুকযুদ্ধে নিহত আরসা কমান্ডার নুরুল আলমের ছোট ভাই ডাকাত কামাল গ্রুপের সক্রিয় সদস্য এইচ ব্লকের শেড নং ৬১৬/৪, এমআরসি নং-১৯৬১৩/এএর বাসিন্দা আলী আহমদের ছেলে জিয়াউর রহমানকে (৩১) আটক করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, আটক ডাকাত দলের সদস্যকে সংশ্লিষ্ট মামলায় টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, কুখ্যাত রোহিঙ্গা জকির ডাকাতের পতন হওয়ার পর ক্যাম্প থেকে পালিয়ে থাকা দুবৃর্ত্ত ও ডাকাত দলের সদস্যরা আবারো সক্রিয় হয়ে নানা অপতৎপরতা চালিয়ে আসছিল।

ভয়েস/জেই

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION