রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক, উখিয়া:
কক্সবাজারের উখিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত মিজানুর রহমানের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার সময় উখিয়ার কুতুপালং জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উক্ত জানাযায় ইমামতি করেন মরহুমের চাচা মাওলানা জালাল উদ্দীন। এর আগে বক্তব্য দেন ডা:আলী হোসাইন সুমন, ইউপি সদস্য হেলাল উদ্দীন, মরহুমের পিতা গফুর মিয়া। জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্হানে দাফন করা হয়।
উল্লেখ্য কক্সবাজার-টেকনাফ সড়কে মোটরসাইকেল-মিনিট্রাক মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৪) নামের এক যবুক নিহত হয়েছেন। বুধবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন ও নিহতের বন্ধুরা।নিহত মিজানুর রহমান উখিয়ার কুতুপালং পুর্বপাড়া এলাকার গফুর মিয়ার ছেলে।
বুধবার বিকাল পাঁচটার দিকে মোটরসাইকেলযোগে মিজানসহ তিন বন্ধু ঘুরতে গিয়ে কুতুপালং হাঙ্গরঘোনা এলাকায় বিপরীত দিক থেকে আসা মিনিট্রাকের সাথে সংঘর্ষে তিনজনই আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে মিজানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাকে মেডিকেল হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিজান মৃত্যুবরণ করেন।
ভয়েস/জেইউ।